ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার আহ্বান ভূতের মুখে রাম নাম

Link Copied!

Hanifনিজস্ব প্রতিবেদক : গরিব মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানকে ‘ভূতের মুখে রাম নাম’র মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার এ ধরনের বক্তব্য শুনে খুব অবাকই হয়েছি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন, হঠাৎ করে ভূতের রাম নাম কেন? যিনি (খালেদা) প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, তিনিই গরিব-অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এটা ভূতের মুখে রাম নামের মতো অবস্থা।’
হানিফ বলেন, ‘আসলে তিনি (খালেদা জিয়া) বিকারগ্রস্ত হয়ে গেছেন। কখন, কোথায়, কী বললে উনি জনগণের আস্থা পাবেন সেটা এখন তার বোধগম্যে নেই।’
তিনি বলেন, ‘গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। গুপ্তহত্যার মাধ্যমে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
‘প্রধানমন্ত্রী বলছেন, অতীতের সব সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে দমন করা হয়েছে, পেট্রোলবোমা-আগুন সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে এই গুপ্তহত্যাও বন্ধ করতে সক্ষম হব।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের চিহ্নিত প্রতিক্রিয়াশীল চক্র বিএনপি-জামায়াত দেশের বিরাজমান স্থিতিশীলতাকে নষ্ট করতে অশুভ প্রক্রিয়ায় লিপ্ত আছে। এদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ হতে হবে।’
আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়। ওই দিন বেলা আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।