ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ইসলামের দুশমন

Link Copied!

sahara-khatunনিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ক্ষমতার লোভে ইসলামের চিরশত্রু ইহুদিরাষ্ট্র ইসরাইলের সাথে হাত মিলিয়েছে খালেদা জিয়া। সে শুধু এদেশেরই দুশমন নয়, ইসলামেরও দুশমন।
আগুনসন্ত্রাসে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ওইসব কথা বলেন। সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
সাহারা খাতুন বলেন, ‘জঙ্গিবাদের ধোঁয়া তুলে বিএনপি-জামায়াত-শিবির ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে টাকা নিয়ে দেশে খুন-খারাবি করছে কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন। যে বিএনপি ইসলামের ইসরাইলের সাথে হাত মেলাতে পারে, তাদের পক্ষে সব সম্ভব।’
কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এবং গুপ্তহত্যা চালিয়ে সরকারকে খালেদা জিয়া উৎখাত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাজেট প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সর্বক্ষেত্রে উন্নয়নের বাস্তবসম্মত পদক্ষেপ ফুটে উঠেছে। সমৃদ্ধি অর্জনের অভিযাত্রায় অনেক দূর এগিয়ে যাওয়ার পথে বাজেটের তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এটি শুধু প্রবৃদ্ধি বা উন্নয়ন নিয়ে কথা বলছে না; সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথাও বলছে।’
বুদ্ধিজীবীদের সমালোচনা করে সাহারা খাতুন বলেন, ‘এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন যারা বাজেট পেশের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাজেট ভালো হয়নি। আরও ভালো হতে পারত। এটি বাস্তবায়ন সম্ভব নয়। তাদের উদ্দেশে বলতে চাই, নিশ্চয়ই তারা গঠনমূলক সমালোচনা করতে পারেন। প্রয়োজনে সরকারকে পরামর্শ দিতে পারেন। কিন্তু বাজেট পেশ হওয়ার সাথে সাথেই তারা কোনো ভাল দিক খুঁজে পান না।’