কুষ্টিয়া প্রতিনিধি : জঙ্গিদের একচুল ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আগুন সন্ত্রাসী গুপ্তহত্যাকারীরা নির্বিচারে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে। তাই সেসব গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না।’
মঙ্গলবার সকাল ১১টায় তার নিজ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধনের আগে এসব কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা মোকাবেলায় সরকার বদ্ধ পরিকর। সরকার জনগণের জননিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ যুদ্ধ পরিস্থিতিতে শত্রু মোকাবেলার কৌশলে ভুলত্রুটি হলে তা সংশোধন করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে তিনি কুচিয়ামোড়া ভায়া রায়টা সড়কের উদ্বোধন করেন। এসময় মন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রীনা, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমাসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

