ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামকৃষ্ণ মিশনে যাচ্ছে বিএনপি নেতারা

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : ঢাকার রামকৃষ্ণ মিশন মঠের স্বামী গুরু সেবানন্দকে হত্যার হুমকি দেয়ায় ঘটনায় মিশনটি পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুর দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সেখানে যাচ্ছে। প্রতিনিধিদলে গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের গুরু সেবানন্দকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়।কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসার পর ওই ধর্মগুরু ওয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত রবিবার মিশন পর্যবেক্ষণের পাশাপাশি ধর্মগুরুদের সঙ্গে কথা বলে মিশনের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।