ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderদিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী ওই গ্রামের মৃত অখির উদ্দিনের ছেলে।
মোকছেদ আলীর স্ত্রী আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়ার পরে মোকছেদ তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘাতকরা ঘরে ঢুকে তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, মোকছেদ আলীর মাথায়, বুকে ও পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমি বিক্রয় করা নিয়ে পরিবারের সাথে তার দ্বন্দ্ব চলে আসছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।