ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের দ্বন্দ্বে না.গঞ্জে গণপরিবহন বন্ধ

Link Copied!

longrute-busনারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিবহন শ্রমিকদের একটি কর্যালয় দখলের বিরোধের জের ধরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল গণপরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস মালিক চালক ও শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকে ট্রেনে যাতায়াত করছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন পরিবহনের মালিক আয়ুব আলী জানান, ঢাকায় বঙ্গ ভবনের পূর্ব দিকে একটি অফিস দখল নিয়ে গতকাল সোমবার দুপুরে বাস শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে সকাল থেকে ওই রুটে সকল গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।