ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেরোইন-ইয়াবাহসহ আনসার সদস্য আটক

Link Copied!

Yabaরাজশাহী প্রতিনিধি : জেলার তানোরে আনসার ভিডিপির সদস্য সিরাজ উদ্দীনকে (৪০) হেরোইন ও ইয়াবহসহ আটক করেছেন পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সিরাজ উদ্দীন তানোর পৌর সদরের ঠাকুর পুকুর এলাকার কছিমদ্দীনের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ উপপরিদর্শক (এসআই) রুবেল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর সদর এলাকাতে সিরাজুলকে ১৩০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হিরোইনসহ আটক করে থানা হাজতে নেয়।
এ সময় তাদের সঙ্গে থাকা উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দারসহ আরো অনেকে পালিয়ে যায়। উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও জেসমিন আক্তাসহ আরো কয়েকজন অজ্ঞতনামা ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার আলী দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করা যায়নি।