ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Link Copied!

bsfরাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাতে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন। এরপর তাদের লাশ সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।’