ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নিষিদ্ধ কারেন্ট জাল আটক

Link Copied!

netপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কালিগঙ্গা ও কঁচা নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৫ লাখ টাকার কারেন্ট জাল আটক করেছে মৎস্য অধিদপ্তর।
সোমবার সকালে পিরোজপুরের বেকুটিয়া ফেরী ঘাটের কাছে এ জব্দকৃত জালগুলো পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
পিরোজপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, সোমবার সকালে কোস্টগার্ডের সহযোগিতায় জেলার কাউখালীর কালিগঙ্গা ও পিরোজপুরের কঁচা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৮টি বাধা জাল, ১টি বেহুন্দী জাল ও ৫টি কারেন্ট জালসহ মোট ৬ হাজার মিটার জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। পরে আটক জালগুলো বেকুটিয়া ফেরী ঘাটের কাছে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
অভিযানকালে কোস্টগার্ডের পেটি অফিসার মো. আমির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার, পিরোজপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তারা জানান, জেলা মৎস্য দপ্তরে পর্যাপ্ত জনবল এবং বাজেট বরাদ্দ না থাকায় তারা নিয়মিত অভিযান চালাতে পারছেন না।