ঢাকাMonday , 20 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় ধরনের অ্যাকশনধর্মী কর্মসূচি দিতে হবে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে চিরতরে নির্মূল করতে বড় ধরনের অ্যাকশনধর্মী কর্মসূচি দেয়া প্রয়োজন বলে মনে করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে রাজধানীর আসাদগেটে ‘দেশে চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে ১৪ দলীয় জোটের আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা ভিতরে ভিতরে বড় ধরনের আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই শুধু মানব বন্ধনের মতো কর্মসূচি দিয়ে তাদের প্রতিহত করা সম্ভব হবে না। তাদের চিরতরে এ দেশ থেকে বিতারিত ও নির্মূল করতে হলে অ্যাকশনধর্মী কর্মসূচি দিতে হবে।
অ্যাকশনধর্মী কর্মসূচি বলতে কী বোঝাতে চাইছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অ্যাকশনধর্মী কর্মসূচি বলতে অস্ত্র নিয়ে কোনো কর্মসূচির কথা বোঝাচ্ছি না। এটা হতে পারে, ৫০ থেকে এক লাখ লোক একসঙ্গে মিলিত হয়ে বড় ধরনের বিক্ষোভ।
তিনি আরো বলেন, আমি বোঝাতে চাচ্ছি- খণ্ড খণ্ড কর্মসূচি না দিয়ে মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক ও প্রগতিশীল সব শক্তিকে একই প্লাটফর্মে এসে জঙ্গি ও গুপ্তহত্যাকারী ও তাদের দোসরদের প্রতিহত করা। কারণ, রাজনীতিতে প্রকাশ্য শত্রুর চেয়ে গোপনীয় শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।
সরকার সাম্প্রতিক গুপ্তহত্যার কারণে ভীত কিনা, এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এ কেন্দ্রীয় নেতা বলেন, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদারদের পরাজিত করে লাখো জীবনের বিনিময়ে একটি দেশ স্বাধীন করেছে, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে ব্যাপক পরিচিত লাভ করেছে তারা কখনো ভীত হতে পারে না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনারা কি কখনো প্রধানমন্ত্রীর বক্তব্যে, কথা-বার্তায় কোনো দুর্বলতা পেয়েছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা শান্তিপ্রিয় সব মানুষ আছি। জঙ্গি, গুপ্তহত্যাকারী, এদের পেছনে যারা আছে, অর্থ যোগান দিচ্ছে তারা সবাই পরাজিত হতে বাধ্য।
একই পয়েন্টে মানব বন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এ কর্মসূচিতে দেশবাসী স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে জানান দিচ্ছে, জাতি হিসেবে আমরা সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর ১৪ দল আমরা রাজনৈতিকভাব জানান দিচ্ছি, আমরা এ গুপ্তহত্যা, জঙ্গিবাদকে প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ। এর মাধ্যমে সব অশুভ শক্তি সতর্ক হবে।
জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারা দেশে এ কর্মসূচির পালিত হয়েছে।
রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৫টি পয়েন্টে রাস্তার পাশে দাঁড়ায় ১৪ দলের নেতাকর্মীরা। তবে আসদগেট পয়েন্টে ক্ষমতাসীন জোটের অন্য নেতাদের দেখা যায়নি।
মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সাংসদ ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা তারেক তৃপ্তি প্রমুখ।