নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চার রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ আতিকুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুন) সকালে ফতুল্লার হাজীগঞ্জের ওয়াবদারপুল হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহম্মেদ জানান, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের সময় সন্ত্রাসী আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আতিকুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

