ঢাকাSunday , 19 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডের সময় মালামাল সরাতে গিয়ে ব্যবসায়ী নিহত

Link Copied!

bogra_mapবগুড়া প্রতিনিধি : শহরের মেহেরুন্নেছা মার্কেটে অগ্নিকাণ্ডের সময় দোকানের মালামাল সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোয়াজ্জেম হোসেন (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মার্কেটের পাশে অবস্থিত বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে অবস্থিত মেহেরুন্নেছা মার্কেটের নিচতলায় আপেল ইলেকট্রনিক্স নামের একটি দোকানে রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর কাজ শুরু করে। এসময় জামাল ইলেকট্রনিক্স নামের অপর একটি দোকান মালিকের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন (২৮) তার দোকানে প্রবেশ করতে চায়। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন না করায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মার্কেটে প্রবেশে বাধা দেয়। একপর্যায় তিনি মার্কেটের অপর একটি প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করে। এর পরপরই মেঝেতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মোয়াজ্জেম হোসেন ছটফট শুরু করে। এ দৃশ্য দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরুন্নেছা মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, মাত্র একশ গজ দুরে বিদ্যুৎ অফিস অবস্থিত। অগ্নিকাণ্ডের পর পরই বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানানো হলেও তারা সংযোগ বিচ্ছিন্ন করেননি। তাদের অবহেলার কারণেই ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে অকালে প্রাণ হারাতে হল। এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ লোকজন বিদ্যুৎ অফিসে হামলা করতে পারে এ আশঙ্কায় রাত থেকেই অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফজলে ইলাহী জানান, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর থেকেই ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করতে পারে। এ আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।