ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা

Link Copied!

bandarbonবান্দরবান প্রতিনিধি : বান্দরবানে অপহৃত আ.লীগ নেতা মংপু মারমা ৫ দিনেও উদ্ধার না হওয়ায় আবারো অনির্দিষ্টকালের জন্য সড়ক-নৌপথ অবরোধের ডাক দিয়েছে জেলা আ.লীগ।
শনিবার সকাল ১১টার সময় জেলা আ.লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সিনিয়রসহ সভাপতি একে এম জাহাঙ্গীর আলম জেলার ৪টি উপজেলায় অবরোধের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘অপহৃত আ.লীগ নেতা মংপু মারমা যতদিন পর্যন্ত অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে না আসে ততদিন পর্যন্ত পৌর এলাকা ব্যতিত বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় আমরা এই অবরোধ চালিয়ে যাব।’ এ সময় তিনি উদ্ধার অভিযানে আর্মি, পুলিশ, বিজিবির পাশাপাশি র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন।
গত ১৪ জুন জেলা আ.লীগ অনির্দিষ্টকালের জন্য সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা দিলে ১৫ এবং ১৬ জুন অবরোধ চলে। অবরোধের দ্বিতীয় দিনে বিকেলে এক পথ সভায় শুক্রবার ও শনিবার দু’দিন অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। তবে আজ থেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেন আ.লীগ নেতারা।
উল্লেখ্য, গত ১৩ জুন সোমবার রাত ১২টার দিকে রাজবিলা ইউনিয়নের মংপ্রু মারমা নামের এই নেতাকে ১০/১৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল জামছড়ি মুখ পাড়া ঘেরাও করে নারী মেম্বারের বাসা থেকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়।