ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

Handcuffসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪ নারীসহ ৫ শীর্ষ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, প্যাথিডিন ও হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত শহরের মাদক পল্লীখ্যাত মাহমুদপুর ও রেলওয়ে কলোনি মহল্লায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদপুর মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী চায়না (৫৫), মৃত ফরিদের স্ত্রী লিপি (২৫) ও আব্দুল মজিদের ছেলে নুর হাই (৪৫), রেলওয়ে কলোনি মহল্লার বাবুর স্ত্রী রোকসানা (২৮), শাহীনের স্ত্রী নারগিস (৩০)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক জানান, পুলিশ সুপারের বিশেষ নির্দেশে শহরের দুটি মাদকপল্লীতে অভিযান চালানো হয়। এ সময় ৫৩টি ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও বিপুল পরিমাণ প্যাথিডিনসহ ওই ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৮ থেকে ১০টি করে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদক পল্লীগুলোতে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।