ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ জাগপার ইফতারে থাকবেন খালেদা

Link Copied!

Khaleda--নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার (১৮ জুন) রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া আগামী ১৯ জুন সোনারগাঁও হোটেলে ২০ দলীয় জোটের আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।