ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিফলেট বিতরণের সময় হিযবুতকর্মী আটক

Link Copied!

tahrirনিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের লিফলেট বিতরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার উত্তর দনিয়ার বায়তুল ফালাহ জামে মসজিদে হিজবুত তাহরিরের কর্মীরা লিফলেট বিতরণ করে।
এসময় ৫শ টি লিফলেটসহ ওই সংগঠনের এক সদস্যকে আটক করে পুলিশ। আটকের নাম মো. আব্দুর রহমান। তথ্যটি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান।
তিনি জানান, জুম্মার নামাজ শেষে বায়তুল ফালাহ জামে মসজিদে হিজবুত তাহরির কর্মীরা লিফলেট বিতরণ করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমান নামের ওই সংগঠনের এক সদস্যকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে সংগঠনের ৫শ লিফলেট উদ্ধার করা হয়।
যদিও, অভিযান শেষে শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযানকে সফল দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘ক্রিমিনাল যারা ছিল তাদেরকে ধরার একটা প্রক্রিয়া আমরা নিয়েছিলাম। এ ব্যাপারে আমরা সাকসেসফুল হয়েছি।’
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ৭ দিনের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে ১৯৪ জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ।