ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

Yabaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ১০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার টিম বিশেষ অভিযান পরিচালনা করে দারুসসালাম থানার বি.এ.ডি সি উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে রাস্তার পশ্চিম পাশে ফুটপাত থেকে সাগর আহম্মেদ ওরফে বাহার (৩৭) ও জাবেদ হোসেন (৩০) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা হিসাবে বিক্রি করে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।