ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ কেজি সোনাসহ দুই ভাইকে আটক

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : ​১৪ কেজি ৩০০ গ্রাম সোনার বার ও অলঙ্কারসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ভাইকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। আটক দুইভাই মামুন খান ও মুরাদ খানের বাড়ি গাজীপুরে।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত ১৪ জুনই দুই ভাই ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে গিয়েছিলেন।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তাদের দেহ তল্লাশি করে চার কেজি সোনার বার ও ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সাত কোটি ১৬ লাখ টাকা।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।