ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

Link Copied!

Bondukদিনাজপুর প্রতিনিধি : জেলার ফুলবাড়ীতে ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের সদস্য সাইফুল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়েছে। এ সময় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়।
বৃহস্পতিবার রাত ২টার মধ্যে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের জাঙ্গালপুর ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজীহাল ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সইমুদ্দিন মোল্লার ছেলে।
অপরদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই আক্কেল আলী, এএসআই শামীম মণ্ডল ও পুলিশ সদস্য মিজানুর রহমান।
পুলিশ জানায়, গত ১২ জুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমানের ছোট ভাই খাজা মাঈনুদ্দিনের রাজারামপুর পকির পাড়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামকে গত বুধবার রাতে ঢাকার পল্লবী থানা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তাকে দিনাজপুর ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোত্তি অনুয়ায়ী তার বাড়ি আদমপুর থেকে ডাকাতির মালামাল ও টাকা ও দেশীয় অস্ত্র সামুরাই ও ছুরি উদ্ধার করে ফেরার পথে রাত ১টার দিকে জাঙ্গালপুর ব্রিজ এলাকায় পুলিশের গাড়ির গতিরোধ করে অন্যান্য ডাকাত সদস্যরা। এক পর্যায ডাকাতরা গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে ডাকাত সাইফুল ইসলাম পায়ে গুলি বিদ্ধ হয়। ডাকাতদের হামলায় ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলীসহ ৩ পুলিশ আহত হয়েছে।
প্রায় ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধ’ চলে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই আক্কেল জানান, ডাকাতরা গুলি ছুড়লে আমরাও গুলি চালাই। এ সময় ডাকাতরা ১২ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। সে সময় পুলিশ ১০ রাউন্ড গুলি চালায়।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত সাইফুল ইসলাম আন্তঃদেশীয় ডাকাত দলের সদস্য। তার নামে দেশের বিভিন্ন থানায় ৮৫টি ডাকাতি মামলা রয়েছে। তার নামে ফুলবাড়ীসহ বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও অন্যান্য জেলায় ৮১টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার পর পাঁচ থানার ওসিরা তাকে দেখার জন্য ফুলবাড়ী থানায় এসেছিল।