ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার মিথ্যাচার ‘হতাশা’ থেকে

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হতাশা থেকে তিনি মিথ্যাচার করে যাচ্ছেন’।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বুধবার জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ‘দেশে এর আগে কখনও এমন টার্গেট কিলিং হয়নি। সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে আওয়ামী লীগের লোকজন জড়িত।’
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ সম্পর্কে এত বড় জঘন্য মিথ্যা কথা খালেদা জিয়া কিভাবে বললেন? তিনি জগন্য মিথ্যা কথা বলেছেন। বাংলাদেশের জণগণকে টার্গেট করেছেন তিনি।’
১৪ দলীয় জোট সম্পর্কে নাসিম বলেন, ‘এ জোট আদর্শিক। এটি একদিনের জোট নয়। এ জোট শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, বিএমএ’র মহাপরিচালক ইকবাল আর্সনাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।