নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে সুমন (২২) নামে এক শ্রমিক গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সুমনকে আহত অবস্থায় তার সহকর্মী হাছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
হাছান জানান, গত মাস ধরে সুমন মগবাজার-মৌচাক ফ্লাইওভারে কাজ করছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

