বগুড়া প্রতিনিধি : লিফলেট ও জিহাদি বইসহ সানাউল ইসলাম ইয়ামিন (২৫) নামে ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সানাউল ইসলাম ইয়ামিন শিবগঞ্জ উপজেলার চালুঞ্জাহাট এলাকার বাবর আলীর ছেলে এবং বগুড়া শহরের ১ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বুধবার সন্ধ্যার পরে উপশহর এলাকায় লিফলেট ও জিহাদি বই বিতরণ করার সময় পুলিশ ইয়ামিনকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে বেশ কিছু লিফলেট, জিহাদি বই এবং শিবিরের সাংগঠনিক ব্যক্তিগত রিপোর্ট বই উদ্ধার করা হয়।

