ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকেএসপিতে আবাহনী-মোহামেডান মুখোমুখি

Link Copied!

abhoni-mohamedanনিজস্ব প্রতিবেদক : ঢাকার ক্লাব ক্রিকেট দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডানের আরেকটি লড়াই। বুধবার সাভারের বিকেএসপিতে এই দল দুটো প্রথমবারের মতো এই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে। চলতি প্রিমিয়ার লিগে আবাহনীর পয়মন্ত ভেন্যুটি হচ্ছে বিকেএসপির তিন নাম্বার মাঠ। এই ভেন্যুতে শেষ পাঁচটি ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তামিম ইকবালের আবাহনী লিমিটেড। তাই সুপার লিগের প্রথম ম্যাচটিতেও উড়ন্ত সূচনা চেয়েছিল তামিমের আবাহনী। কিন্তু প্রাইম দোলেশ্বর ও আবাহনীর মধ্যকার ম্যাচটিতে গণ্ডগলের কারণে এখন পর্যন্ত ঝুলে আছে। এ ম্যাচের সিদ্ধান্ত বিসিবির হাতে।
অপরদিকে সুপার লিগের প্রথম ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জের কাছে বড় ব্যবধানে হেরেছিল মুশফিকের রহিমের মোহামেডান। তাই লিগ রেসে টিকে থাকতে হলে এ ম্যাচে দুই দলেরই জয় চায়। এমন সমীকরণকে সামনে রেখে বিকেএসপিতে আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। আর ফতুল্লায় পয়েন্ট টেবিলে আরো একধাপ এগিয়ে যেতে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের নিচে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
ঢাকার ক্লাব ক্রিকেটে মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ, বাড়তি উন্মাদনা ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। যদিও সময়ের ব্যবধানে এই দ্বৈরথের জৌলুশ অনেকটাই কমে গেছে। তবুও এর ঝাঁঝ কিছুটা এখনও টিকে রয়েছে। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ৬ষ্ঠ রাউন্ডে এই দল দুটো একবার মুখোমুখি হয়েছিলো। তবে সেই লড়াইয়ে মুশফিকের মোহামেডান ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবারো মুখোমুখি হচ্ছে দল দুটি।
প্রথমবারের মতো আবাহনী-মোহামেডান ম্যাচ হতে যাচ্ছে বিকেএসপিতে। বিগ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিসিবির একাডেমী মাঠে অনুশীলন করেছে আবাহনীর খেলোয়াড়রা। পরে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম। মোহামেডানের বিপক্ষে ম্যাচটি তিনি বলেন, ‘আমাদের জন্য আগামীকালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। প্রতিপক্ষ ওদের (মোহামেডানের) জন্যও তাই। সুপার লিগের প্রথম ম্যাচ মোহামেডানের পক্ষে যায়নি। শিরোপা লড়াইয়ে থাকতে হলে দুই দলেরই জিততে হবে। আমাদের তরফ থেকে পুরোপরি চেষ্টা করবো শেষ চার-পাঁচটা ম্যাচ যেভাবে আমরা খেলেছি সেভাবে খেলার। দল একটা ভালো ছন্দে রয়েছে। সে ছন্দ ধরে রাখতে চাই।’
রাত পোহালেই আবাহনী-মোহামেডান ক্রিকেট যুদ্ধ। যদিও ম্যাচের আগের দিন বিকালে দুই শত্রু শিবিরের ক্রিকেটাররা একসঙ্গে গল্পে মেতে ওঠেন। ঢাকার ক্রিকেটে কয়েক বছর আগেও যা কল্পনা করা যেত না। কারণ তখন আবাহনী-মোহামেডান লড়াইটা ছিল একটা উত্তেজনা, উদ্দীপনায় ভরা ম্যাচ। দুই শিবির বদলা নেয়ার জন্য মুখিয়ে থাকতো। সময় গড়িয়েছে। দৃশ্যপটও বদলেছে। দুদলের লড়াইয়ে নেই সেই আগের জৌলুস। তাইতো নিন্দুকেরা তো বলে থাকেন, আবাহনী-মোহামেডান এখন ‘ভাই-ভাই’। দুদলের ম্যাচে এখন বাড়তি কোনো উত্তেজনা বা আবেগ বলতে নেই। সম্মান, মর্যাদার লড়াই বলতে এই দুই দলের মাঝে আর কিছু নেই।
এই ম্যাচটি আবাহনী-মোহামেডান দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে জিততে হবে দুদলকেই। সুপার লিগের প্রথম ম্যাচে মোহামেডান হেরেছিল। দোলেশ্বরের বিরুদ্ধে আবাহনীর ম্যাচটি তো অমীমাংসিতই রয়ে গেছে। তাছাড়া লিগ পর্বে আবাহনী হেরেছিল মোহামেডানের কাছে। তবে এই ম্যাচে মোহামেডানের জন্য চিন্তার কারণ হতে পারে পক্ষপাতমূলক আম্পায়ারিং।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আলোচনার বড় বিষয হয়ে দাঁড়িয়েছে দূর্বল আম্পায়ারিং। বিশেষ করে বড় বড় ম্যাচে এই ঘটনার শিকার হচ্ছে কম শক্তির দলগুলো। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার আগে আম্পায়ারিং নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন মোহামেডানের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।
বিগ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিসিবির একাডেমী মাঠে অনুশীলন করেছে মোহামেডানের খেলোয়াড়রা। তবে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এনামুল হক জুনিয়র। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পয়ারিং তিনি বলেন, ‘এ মাঠে (মিরপুর) যখন খেলেছি তখন আম্পায়ারিং নিয়ে ভাবতেই হয়নি। আম্পায়ারিং নিয়ে কোন ভাবনা নেই আমাদের, মূল ফোকাসটা কালকের (বুধবারের) ম্যাচ নিয়ে। কারণ, কালকের ম্যাচ জিততেই হবে আমাদের। আগের ম্যাচ হেরেছি, কিন্তু এবারের লিগটা এমন কঠিন একটা ম্যাচ জিতলেই আবার সমানে চলে আসবো। ভাবনা হচ্ছে আমরা কালকে কিভাবে খেলবো এবং কিভাবে জিতবো, এটা নিয়ে আমরা এখন চিন্তা-ভাবনা করছি। আর মুশফিক রানে ফিরলে কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ’
এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর ম্যাচটিতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন ক্রিকেট বোদ্ধারা। কারণ লিগ শিরোপার পথে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প পথ নেই নেই প্রাইম দোলেশ্বরে সামনে। অপরদিকে হারলে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়বে প্রাইম ব্যাংক। তাই দোলেশ্বরের সামনে প্রতিদ্বন্দ্বিতার দেওয়াল হয়ে দাঁড়াবে প্রাইম ব্যাংক।
আর ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ড অব রূপগঞ্জ ম্যাচটি পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই।এই ম্যাচ যে দল জিতবে তারাই উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্সে। বিশেষ করে এ ম্যাচ জিতলে ভিক্টোরিয়া লিগ শিরোপ জয়ের পথে অনেক দূর এগিয়ে যাবে। তাই ভিক্টোরিয়া ও রূপগঞ্জের মধ্যকার উপভোগ্য একটি ম্যাচ হবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।