ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজল-অর্ষার ‘রুপকথার গল্প’

Link Copied!

sojol-orsarবিনোদন প্রতিবেদক : দর্শকের ঈদ বিনোদনে চলছে ঈদ নাটক নির্মান। প্রতিবছরই ঈদ উপলক্ষ্যে বিশেষ কিছু নাটক নির্মাণ করে থাকেন নির্মাতা কৌশিক শংকর দাশ। সে ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করলেন ঈদের বিশেষ নাটক ‘রুপকথার গল্প’। সম্প্রতি, উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন সজল, অর্ষা ও উজ্জ্বল চৌধুরিসহ আরো অনেকে।
নাটকটি সম্পর্কে সজল বলেন, খুব চমৎকার একটি গল্পে কাজ করলাম। কাজটিতে অনেক ভিন্নতা আছে। কল্পকথা নাটকের নামের সাথে গল্পটির স্বার্থকতা রয়েছে।
অর্ষা বলেন, অনেক দিন পর অসাধারন একটি কাজ করলাম। নাটকটিতে কাজ করে খুব উপভোগ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।
নাটকটি রচনা করেছেন জহির করিম। সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক।