ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও রিয়াজ-মেহজাবিন

Link Copied!

riaz-mehjabinবিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো জুটি বাধলেন রিয়াজ ও মেহজাবিন। নির্মাতা কৌশিক শংকর দাসের ‘এক যে ছিলো রাজকন্যা’ শিরোনামে নতুন একটি নাটকে কাজ করছেন তিনি। নাটকটির চিত্রনাট্যও করেছেন জহির করিম। আজ থেকে উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। আগামীকালও চলবে শুটিং। শুটিং সেট থেকে রিয়াজ জানিয়েছেন, নাটকের গল্পটা খুবই ভালো লেগেছে। প্রেমের গল্প হলেও এতে অনেকটা ভিন্নতা আছে।’
এতে রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন। আর তার প্রেমিক রূপে থাকছেন রিয়াজ।
এবার ঈদে মেহজাবিন ও রিয়াজ দুজনেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। রিয়াজ একাধিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে আছে একক নাটক ‘মন খারাপের দৃশ্যাবলি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এছাড়া এসএ হক অলিকের নির্দেশনায় ‘কুড়িয়ে পাওয়া সুখ’ শিরোনামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী সুমাইয়া শিমু।
অন্যদিকে মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘কখনো এসো না ফিরে’ শিরোনামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন মেহজাবিন।