ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলফি তুলুন ২১ মেগা পিক্সেল ক্যামেরায়

Link Copied!

phoneপ্রযুক্তি ডেস্ক : সেলফি এখন জনপ্রিয়তার তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি তৎক্ষণাত তুলে শেয়ার করতে ভালো সেলফি ফোনের বিকল্প নেই। চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইতু উন্নত মানের সেলফি ক্যামেরা সমৃদ্ধ একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে। ফোনটির মডেল মেইতু এম৬। ফোনটিতে রয়েছে ২১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটির রিয়ারেও ২১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লের ফোনটির রেজ্যুলিশন ১০৮০x১৯২০ পিক্সেলস। এতে হাইফাই অডিও ডিভাইস ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মিডিয়াটেক হেলিও পি১০ চিপসেট, ২ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, মালি টি৮৬০ জিপিইউ, ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে।
২ হাজার ৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
ফোনটির মূল্য ৪৫৭ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ৩৬ হাজার ৯৯ টাকা।