ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কোর্স চালুর সিদ্ধান্ত ইউজিসি’র

Link Copied!

UGC-logoনিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় সকল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক কোর্স দুটি বাংলাদেশ স্টাডিজের পাশাপাশি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, যেসব বিশ্ববিদ্যালয়ে ভিনদেশি শিক্ষার্থী আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উল্লেখিত বিষয়ের পরিবর্তে অন্য যে কোনো ভাষায় কোর্স চালু করতে পারবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।