ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াট

Link Copied!

electisityনিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াট (ক্যাপটিভসহ)। তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৩৫৭ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘২০১৬ সাল নাগাদ আরও প্রায় ১ হাজার ৭৩৩ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’
মঙ্গলবার (১৪ জুন) সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক অপর প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সকল গ্রাম-গঞ্জে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ২০২১ সালের মধ্যে মোট ৪ লাখ ৪০ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও ২ কোটি ৩০ লাখ গ্রাহক সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’