ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ক্যাডেট কোরে নতুন অধিদপ্তর হচ্ছে

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : নতুন অধিদপ্তর, মহাপরিচালক ও উপদেষ্টা পরিষদের বিধান রেখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ১৯৫০ সালে একটি আইনের আলোকে এটি চলছিল। বিএনসিসি নামে ১৯৭৯ থেকে চলে আসছে। এখন একটি অধিদপ্তর গঠনের প্রস্তাব হয়েছে আইনে।
এছাড়া অধিদপ্তর কিভাবে হবে, মহাপরিচালক ও অন্য কর্মকর্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে উপদেষ্টা কমিটি ও শৃঙ্খলা কমিটিও থাকবে।
সচিব বলেন, অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা Agreement on Trade Facilitation এবং এর ডব্লিউটিওর মুল এগ্রিমেন্ট অন্তভুক্তি সংক্রান্ত protocol Amending the Marrakesh Ageeement Establishing the World Trade Organinzation অনুসমর্থনের প্রস্তুাব অনুমোদন দেয়া হয় আজকের মন্ত্রিসভায়।