ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চান প্রধানমন্ত্রী

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনায় সহমর্মিতা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিঠিতে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি।’
প্রধানমন্ত্রী চিঠিতে আরো বলেন, আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, রবিবার ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের পালস নৈশক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয় এবং আহত হয় ৫৩ জন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।