ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারিকা ফিরছেন?

Link Copied!

sarikaবিনোদন প্রতিবেদক : গেল বছরের ধারাবাহিকতায় এবারও সাবেক লাক্স সুন্দরীদের অংশ গ্রহণে নির্মিত হচ্ছে ‘লাক্স স্টাইল চেক’ নামের একটি অনুষ্ঠান। তানিয়া আহমেদের পরিচালনায় ও মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটির একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী ও মডেল সারিকা। সে হিসেবে প্রায় দুই বছর পর ক্যামেরার সামনে আসলেন তিনি। তার ক্যামেরায় ফেরার এ খবরে গুঞ্জন উঠেছে বিরতি ভাঙছেন সারিকা।ফিরবেন অভিনয়ে।
সারিকাও এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না। তবে, এখনই কোন ঘোষণা দিতেও রাজি নন তিনি।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, ‘এবারের ঈদে অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ঈদে হয়তো বা অভিনয়ে ফিরতেও পারি। সেটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে, দেখা যাক কী হয়।’
টিভি শোতে অংশগ্রহন নিয়েও বললেন সারিকা, ‘ বিয়ের পর বেশ কয়েকটি টিভি শোতে অংশগ্রহণ করেছিলাম। এর বেশ কয়েকমাস পর আমি মা হলাম, তারপর একমাত্র কন্যা স্যাহ্রিশকে নিয়ে ব্যস্ত থেকেছি। যে কারণে টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি। লাক্স স্টাইলচেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে আমার পর্বটি।’
২০১৪ সালের আগস্টে হঠাৎ বিয়েটা সেরে ফেলেন সারিকা। বিয়ের পর স্বামীর সঙ্গে টিভিপর্দায় হাজির হলেও, মা হওয়ার পর তার আর দেখা নেই।
প্রায় দুই বছর পর ‘লাক্স স্টাইল চেক’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরেদর সামনে হাজির হতে চলেছেন সারিকা। গত ৬ জুন রাতে সারিকা’র পর্বটি দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, ‘১৯৫২ এন্টারটেইনম্যান্ট লিমিটেড’ প্রযোজিত ‘লাক্স স্টাইলচেক’ অনুষ্ঠানে আসছে ২৪ জুন সারিকাকে দেখা যাবে একযোগে ১৬টি’র বেশি চ্যানেলে।