ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশ বাবুর সঙ্গে পরিনীতি

Link Copied!

mohes-porinitiবিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে সিনেমায় সুযোগ পাচ্ছেন না পরিনীতি চোপড়া। সর্বশেষ ২০১৪ সালে ‘কিলদিল’ নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সিনেমায় সুযোগ না পেয়ে দিনদিন যখন হারিয়ে যাচ্ছিলেন পরিনীতি ঠিক তখনি জানা গেল একটি আনন্দ সংবাদ!
হ্যাঁ। পরিনীতি চোপড়া মাঝখানে দুই বছর কোথাও কাজের সুযোগ না পেতে পেতে যখন সিনেমা থেকেই দূরে সরে যাওয়ার চিন্তা করছিলেন ঠিক তখনই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া গেল। দুই বছর পর সিনেমায় ফিরছেন পরিনীতি। যদিও বলিউডের সিনেমা নয় সেটি, কিন্তু তারপরেওতো পর্দায় ফেরা হচ্ছে! তাছাড়া তার বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা মহেশ বাবু। আর এই ছবির বাজেট ধরা হচ্ছে প্রায় একশো কোটি।
প্রথমবারের মত দক্ষিণী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পরিনীতি। প্রখ্যাত নির্মাতা এআর মুরুগাদুসের নির্মাণে আসছে জুলাই থেকেই নাকি শুরু হবে সিনেমার শুটিং। আর প্রথমবারের মত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন পরিনীতি!
ভারতীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, হয়তো সব ঠিকঠাক থাকলে আসছে জুলাইয়ের ১৫ তারিখে মহেশ বাবু ও পরিনীতির গানের শুটের মধ্য দিয়ে নতুন সিনেমার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। হায়দ্রাবাদের অন্যপূর্ণ স্টুডিওতে শুরু হবে প্রথম গানের শুটিং। গানটি কম্পোজ করবেন সঙ্গীত নির্দেশক হ্যারিস জয়রাজ।
অন্যদিকে বর্তমানে সেট নির্মাণ পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। চলতি মাসের শেষের দিকে সব গুছিয়ে জুলাইয়ে শুটিংয়ে নামতে বদ্ধ পরিকর তিনি। এছাড়া অভিনেতা মহেশ বাবুও বর্তমানে লন্ডনে অবসর যাপনে আছেন। তিনিও হায়দরাবাদে ফিরবেন জুনের শেষ দিকে। ফলে জুলাই থেকেই নতুন ছবির কাজে নেমে পড়তে চান নির্মাতা।
প্রসঙ্গত, গত দুই বছর ধরেই আলোচনায় নেই ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী পরিনীতি চোপড়া। সর্বশেষ সিনেমা করেছেন সেই ২০১৪ সালে। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। গত বছরের ডিসেম্বরে হঠাৎ এক হট ফটোশুট করে আলোচনায় আসলেও নতুন সিনেমার প্রস্তাব পাননি তিনি। তবে যশ রাজের ব্যানারে আয়ুষ্মান খুররানার সঙ্গে একটি রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে।