ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দঙ্গল’-এর পর মহাকাশ পাড়ি দিবেন আমির খান!

Link Copied!

amirবিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে বৈচিত্রময় চরিত্রের জন্য যিনি এরইমধ্যে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাতিটি অর্জন করেছেন তিনি সুপারস্টার আমির খান। যে চরিত্রেই তিনি অভিনয় করেন সেটায় অসাধারণভাবে মানিয়ে যায়। বর্তমানে ভারতের বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিং পোগাত-এর জীবনী নির্ভর সিনেমা ‘দঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এই ছবিটির পরেই আরো একটি জীবনী সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে সদা মহাকাশ পাড়ি দিতে দেখা যাবে অভিনেতা আমির খানকে!
সদ্য প্রকাশিত খবরে ভারতীয় বিনোদনের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বলিউডলাইফ.কম জানিয়েছে, পাঞ্জাবের বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর সিনেমা ‘দঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন আমির খান। গত বছর থেকে শুটিং শুরু করা ছবিটিতে আমির খানকে দেখা যাবে কখনো ৯৫ কেজি ওজনের মধ্যবয়স্ক এক কুস্তিগীর চরিত্রে, আবার কখনো তাকে দেখা যাবে একেবারে তরুণ বয়সের চেহারায়। এরজন্য শরীরের উপর দিয়ে গত দুই বছর ধরেই নানা অ্যাক্সপেরিমেন্টের ভেতর দিয়ে গিয়েছেন তিনি। ছবিটির শুটিং এখনো শেষ হয়নি, আর এরইমধ্যে শোনা গেল ‘দঙ্গল’-এর পর আরো একটি জীবনী নির্ভর ছবিতে দেখা যাবে আমিরকে। যেখানে তিনি অভিনয় করবেন ভারতের নভোচারী রাকেশ শর্মার চরিত্রে।
রাকেশ শর্মা ভারতের একজন দক্ষ বৈমানিক ছিলেন। ভারত থেকে তিনিই প্রথম মহাকাশে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। আর ভারতীয় এই বৈমানিককে নিয়েই সিনেমা বানানোর কথা ভাবছে বলিউড। আর এই চরিত্রের জন্য আমির খানকেই নাকি আপাতত বলিউড থেকে পাকাপোক্ত মনে হয়েছে।
অন্যদিকে আমির খানের পক্ষ থেকে মহাকাশ যাত্রা বিষয়ে কিছুই জানা যায়নি। বড়দিন উপলক্ষ্যে আসছে ডিসেম্বরের ২৩ তারিখে মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘দঙ্গল’। নিতেশ তেওয়ারির পরিচালনায় ছবিটিতে আমির স্ত্রী হিসেবে দেখা যাবে স্বাক্ষী তানওয়ার। আর ছবিতে আমিরের দুই মেয়ে গীতা ও ববিতার চরিত্রে অভিনয় করবে উঠতি অভিনেত্রী সানা শেখ ও সন্য মালহোত্রা।