ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষা নয় এবার শীতের অপেক্ষায় মৌসুমী

Link Copied!

mowsumiবিনোদন প্রতিবেদক : কথা ছিলো মে মাসেই শুরু হবে মৌসুমী অভিনীত ‘আমার বাবা’র শুটিং। কিন্তু মে শেষ হয়ে গেলেও কোন খোঁজ পাওয়া গেলো না। শেষে নির্মাতা আশুতোষ সুজন জানালেন, আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘আমার বাবা’র দ্বিতীয় লটের শুটিং। চলতি বছরই শেষ হবে কাজ, আগামী বছর মুক্তির প্রক্রিয়া শুরু হবে।
গেল আগস্টে শুরু হয়েছিলো ‘আমার বাবা’র শুটিং। দু’তিনটি দৃশ্যধারণ শেষে হঠাৎ প্যাক আপ। তখন নির্মাতা আশুতোষ সুজন জানিয়ে ছিলেন গল্পের প্রয়োজনে বর্ষা দরকার। তাই পেছানো হলো শুটিং। ঠিক হলো মে মাসে আবারো শুরু হবে ‘আমার বাবা’র কাজ। কিন্তু মে শেষে জুন মাসে এসে জানা গেলো আবারো পেছানো হয়েছে শুটিং। আসছে শীতে শুরু হবে ফের শুটিং।
এ প্রসঙ্গে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘আমার ছবিটি বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদান প্রাপ্ত। কিন্তু তাদের পরিচালনা পরিষদে পরিবর্তন আসায়, ছবিতেও কিছু পরিবর্তন আসছে। ছবির পরিধিও বড় হচ্ছে। এ কারণে শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরেই শুটিং শুরু করতে পারবো।’
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী ও কলকাতার অভিনেতা প্রসেনজিৎ। প্রসেনজিতের সঙ্গে সুজনের এক দফা কথা হয়েছে। নভেম্বরে কলকাতায় গিয়ে আরেক দফায় বৈঠক করবেন বলে জানা গেছে।