ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ২ ছাত্রলীগকর্মীকে মারধোর

Link Copied!

Rajshahi-universityরাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগকর্মীকে মারধোর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী সূত্রে জানাযায়, ‘রিংকু-সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ৩/৪ জন এসে সাইফুলের ওপর রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে তারা রায়হানুল ইসলাম রিংকুকেও রড দিয়ে মেরে গুরুতর আহত করে। এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হন এবং সাইফুলও আহত হন। হামলাকারী ওই দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় একটি ল্যাপটপ ও দুটি ফোন নিয়ে যায়।
পরে ঘটনাস্থলের পাশেই অবস্থান করা সহপাঠীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) নিয়ে যায়।
আহত সাইফুল ইসলাম বলেন, ‘কেনো কারণ ছাড়াই আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যক্তিগত দ্বন্দ্বে হতে পারে।’