ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আব্রাহাম-প্রিয়ার ঘরে ভাঙনের সুর

Link Copied!

jon-abrahamবিনোদন ডেস্ক : বলিউডে এখন ভাঙনের কাল চলছে। একের পর এক তারকা অভিনেতা-অভিনেত্রীরা দীর্ঘদিনের গড়া সম্পর্কের যবনিকাপাত ঘটিয়ে স্বেচ্ছায় বিচ্ছেদ বরণ করছেন। চলতি বছরে ঋত্কি-সুসানা, আরবাজ-মালাইকা এবং রাজ-শিল্পার পর শোনা যাচ্ছে এবার সংসার ভাঙতে যাচ্ছে বলিউড তারকা জন আব্রাহাম ও স্ত্রী প্রিয়া রাঞ্ছুলের।
সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিকের পাতায় প্রকাশিত খবরে বলা হয়েছে, বলিউড অভিনেতা জন আব্রাহামের ঘরে নাকি বিচ্ছেদের সুর বাজছে। স্ত্রী প্রিয়া রাঞ্ছুলের সঙ্গে মোটেও সম্পর্ক ঠিকঠাকও নাকি যাচ্ছে না। জন আব্রাহাম ও প্রিয়া দম্পতির ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে জানা গেছে বর্তমানে অজানা কারণে স্ত্রী প্রিয়াকে এড়িয়ে চলছেন জন আব্রাহাম। তবে তারা একসঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি কেউ।
অন্যদিকে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন গুঞ্জন অস্বীকার করেছেন জন আব্রাহাম। এসব বিষয় নিয়ে মিডিয়ায় বলতে বলতে তিনি ক্লান্ত বলেও জানান।
উল্লেখ্য, ২০১৪ সালের ১ জানুয়ারি ব্যাঙ্কার প্রিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জন আব্রাহামের। এরপর গত দুই বছর সুখে শান্তিতে বাস করে আসলেও চলতি বছরের প্রথম থেকেই স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের অবনতি হয় বলে জানা গেছে।