ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ

Link Copied!

nobiprobiনোবিপ্রবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত ৪৫ জন শিশুর মধ্যে ঈদের নতুন জামা তুলে দেয়া হয়।
শিশুদের মাঝে নতুন জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রতিধ্বনির’ সদস্যসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এবারে শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণের ইভেন্টের আহ্বায়ক রিমন বলেন, ‘আমরা হাতেগোনা কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে পারি। সমাজের প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে তবে সমাজ থেকে সুবিধাবঞ্চিত শিশু শব্দটিই হারিয়ে যাবে।’
প্রতিধ্বনির সাধারণ সম্পাদক রঞ্জু বলেন, ‘একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারাটা একটা স্বর্গীয় সুখের মতো।’