ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শিকারি’র পোস্টারে রগচটা শাকিব!

Link Copied!

sikarবিনোদন প্রতিবেদক : সম্প্রতি লন্ডনে দুটি গান ও কয়েকটি দৃশ্যধারণের মাধ্যমে শেষ হয়েছে ‘শিকারি’র শুটিং। শিগগিরই শেষ হবে ডাবিং, এডিটিং সহ অন্যান্য কাজ। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরেই প্রথমবারের মতো কলকাতার নায়িকা শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হবেন শাকিব খান। কিন্তু তার আগেই ঢাকাই ছবির শীর্ষ এই নায়ককে কেমন দেখাবে জানতে উদগ্রীব ভক্তরা। আর সে আগ্রহের কথা চিন্তা করেই সম্প্রতি ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে একটি পোস্টার। যেখানে শাকিব খানকে রগচটা মেজাজে হাজির করা হয়েছে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে ‘শিকারি’। ঢাকা, কলকাতা, লন্ডনের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুরু থেকেই ছবিটি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। এর পেছনে মূলত বদলে যাওয়া শাকিবই কারণ।
জানা যায়, এ ছবিতে অভিনয় করার জন্য ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। এমন কী হেয়ারস্টাইলেও এনেছেন পরিবর্তন। তার এই পাল্টে যাওয়ার আভাস পাওয়া গেলো, ‘শিকারি’র দ্বিতীয় অফিসিয়াল পোস্টারে। যেখানে দেখা যায়, কালো জ্যাকেট আর গলায় বুলেট দিয়ে তৈরি চেইন লকেট ঝুলিয়েছেন শাকিব। কপালের দুপাশে আঙ্গুল দিয়ে ধরে আছে। তার এই রগচটা লুক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
‘শিকারি’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জয়দীপ ও সীমান্ত। এতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন শিবা সানু, সোহেল, রেবেকা, সুব্রত, খরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত, রাহুল দেবসহ আরো অনেকে।