বিনোদন ডেস্ক : সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন হিসেবে এরইমধ্যে ভারতে গ্রহণযোগ্যতা আদায় করে নিয়েছে ‘জিমা অ্যাওয়ার্ড’ বা গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলতি বছর সবাইকে টেক্কা দিয়ে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার ভাগিয়ে নিয়েছেন তুমুল জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল ও পাপন। আয়ুষ্মান খুররানার বাজিমাৎ করা উপস্থাপনায় গত ৫জুন কালারস টেলিভিশনের পর্দায় ধারনকৃত এই অনুষ্ঠানটিতে ভারতের সঙ্গীতাঙ্গন ও বলিউডের তারকাদের মিলন মেলায় দেখা গেল।
২০১০ সালের নভেম্বরে আন্ধেরির যশরাজ স্টুডিওতে বসে ছিল জিমা অ্যাওয়ার্ডস-এর প্রথম আসর। এর পর থেকে ২০১৩ বাদে সব বছরই নিয়মিত বসেছে গুরুত্বপূর্ণ এই আসরটি। গত বছর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ৫ম বারের মত মিউজিক অ্যাওয়ার্ডটি বসার পর এবার চলতি বছরের এপ্রিলে বসেছিল এই আসরটি। যদিও টিভিতে সম্প্রচার হলো গত ৫ জুন রোববার। ফিল্ম এবং নন-ফিল্ম মিউজিক অ্যাওয়ার্ড দেয় জিমা। যেমন
গানের এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে অনিল কাপুর এবং অদিতি রায় হায়দরিকে। এছাড়া সবাইকে আইটেম নাম্বার দিয়ে মাতিয়েছেন সোনাক্ষি সিনহা। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনসহ বলিউড ও সঙ্গীতাঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ মানুষ।
গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড-২০১৬ বিজয়ীদের তালিকা:
ফিল্ম ক্যাটগরি:
সেরা মিউজিক অ্যারেঞ্জার ও প্রোগ্রামারা: সাঁই প্রীতেশ, দিওয়ানি মাস্তানি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার: তনয় গাজ্জার, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বালহারা, ছবি-বাজিরাও মাস্তানি
সঙ্গীতে বছরের সেরা ডেব্যু: অমি মিশরা, ছবি-হামারি আধুরি কাহানী
সেরা শিল্পী(পুরুষ): পাপন, মোহ মোহ ক্যা দাগে, ছবি-দম লাগা ক্যা হেইসা
সেরা শিল্পী(নারী): শ্রেয়া ঘোষাল, দিওয়ানি মাস্তানি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা ডুয়েট: সতী শর্মা এবং ব্রিজেশ শান্ধিল্য, বান্ন, ছবি- তনু ওয়েডস মনু রিটার্নস
সেরা গীতিকার: বরুন গ্রোভার, মোহ মোহ ক্যা দাগে, ছবি-দম লাগা ক্যা হেইসা
সেরা সঙ্গীত পরিচালক: সঞ্জয় লীলা বানসালি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা গান: গেরুয়া, ছবি-দিলওয়ালে
সেরা অ্যালবাম: রয়
নন-ফিল্ম ক্যাটাগরি:
সেরা পপ সঙ্গীত: সাইয়ান বিনা- সনু নিগম এবং বিক্রম ঘোষ। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি- ইয়ু ইয়ু হানি সিং
সেরা রক সঙ্গীত: ধীমা- ধ্রুব ফিচারিং ইলা অরুন এবং ধ্রুব ঘানেকর
সেরা মিউজিক ভিডিও: ম্যায় রাহু ইয়া রাহু- আরমান মালিক
সেরা ইলেকট্রনিক একক: জঙ্গল রাজা-নিউক্লিয়া ফিচারিং ডিভাইন
সেরা ফিউশন অ্যালবাম: ভয়েজ, ধ্রুব ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্ট
সেরা ফোক সঙ্গীত(একক): সাওয়ান- মামে খান
সেরা গজল অ্যালবাম: জিকির তেরা- রূপকুমার এবং সুনীল রাথোড
সেরা লাইফ পারফর্মার হিসিবে ‘উইজক্র্যাফট অনার’ দেয়া হয় অরিজিৎ সিংকে।
‘জিআইএমএ’ এমটিভি উঠতি তারকা: আনমল মালিক
‘জিআইএমএ’ এমটিভি উঠতি তারকা: জানায় ভোসলে
‘জিআইএমএ’ দর্শক পছন্দ: সুরাজ ডুবা হ্যায়, ছবি-রয়
‘জিআইএমএ’ এমটিভি বছরের সেরা ডুয়েট গান: সুচনা সাকে, ছবি-এয়ারলিফট
এফএম রেডিওতে বছরের ‘সুপারহিট গান’: গেরুয়া, ছবি-দিলওয়ালে

