ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ উপস্থাপিকা বনে গেলেন ‘আইসক্রিম’ নায়িকা

Link Copied!

tushiবিনোদন প্রতিবেদক : লাইভ অনুষ্ঠানে অনএয়ারের সময়টা খুবই গুরুত্বপূর্ন। আইসক্রিম টিম একুশে টিভির লাইভ সেটে বসে অপেক্ষা করছে সময়ও ঘনিয়ে আসছে অথচ উপস্থাপিকা শ্রাবন্যর দেখা নেই। রীতিমত ঘামছেন গল্প স্বল্প গানের অনুষ্ঠান প্রযোজক সোহাগ মাসুদ। মাক্স কোলা ব্রান্ডেড অনুষ্ঠান, চ্যানেলের চাপ, দর্শকের চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরো নিয়ন্ত্রনের বাইরে যেতে লাগলো যখন লাইভের নির্ধারিত সময়ের ৮ মিনিট পেরিয়ে যাওয়ার পরও উপস্থাপিকার দেখা নেই।
চ্যানেল কতৃর্পক্ষ পড়ে গেলেন বিপাকে, পরিস্থিতি সামাল দিতে প্রডিউসার সাহেব হঠাৎ প্রস্তাব দিয়ে বসলেন আইসক্রিমের নায়িকা নাজিফা তুষিকে। তুষিও অবাক! জীবনে কোন দিন উপস্থাপনাই করেনেনি তার উপর লাইভ!
নির্মাতা রনি জানালেন, সত্যিই বিব্রতকর ছিলো পরিস্থিতিটা। তবে নতুন সিদ্ধান্তে অভয় দিলাম তুষিকে আমি ও আইসক্রিম নায়ক শরিফুল রাজ, অত:পর স্টুডিওর সবার উৎসাহে শুরু হয়ে গেল আইসক্রিম নিয়ে লাইভ আড্ডা।’
এভাবেই গত শনিবারের রাত ১০টার লাইভ অনুষ্ঠান সফল ভাবে সামাল দিয়ে নাজিফা তুষি হয়ে গেলেন নায়িকা থেকে উপস্থাপিকা !