বিনোদন ডেস্ক : ক্রিকেট বিষয়ক শোগুলো উপস্থাপনার করে আলোচিত হয়েছেন উপস্থাপিকা মারিয়া নূর। ক্রিকেটের বাইরেও বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপনায় দেখা গেছে তাকে। এবার ঈদে ছোটপর্দায় মহাসমারোহে একসঙ্গে আঠারোটি চ্যানেলে হাজির হচ্ছেন তিনি। ‘লাক্স স্টাইল চেক’ নামের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।
মারিয়া নূর জানালেন, ‘ মাঝ রমজান থেকে অনুষ্ঠানগুলোর প্রচার শুরু হবে। চলবে রমজান জুড়ে। অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবেন একজন করে লাক্স সুন্দরী। তারা নিজেদের স্টাইল ও ফ্যাশন নিয়ে কথা বলবেন। পাশাপাশি আড্ডা তো চলবেই।’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ।
চ্যানেল নাইনের স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্যধারণ হয়েছে।
এছাড়াও আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ নিয়মিতই উপস্থাপনা করছেন তিনি।

