বিনোদন প্রতিবেদক : অভিনেতা, সঙ্গীতশিল্পী আর শিক্ষক। এই হলো তাহসানের পরিচয়। কিন্তু এসবের ভিড়ে তার আরেকটি পরিচয় অনেকটায় হারিয়ে গিয়েছে। তিনি কিন্তু গীতিকারও! ভ্রু কুঁচকানোর কথা। তাহসান আবার গানও লেখে!
সঙ্গীতশিল্পী তাহসানের অভিষেকটা কিন্তু নিজের লেখা গানেই। প্রথম তিনটি অ্যালবাম জুড়েই ছিলো তার লেখা গান। মাঝখানে বিরতি নিয়েছিলেন লেখালেখি থেকে। অন্যদের লেখা গানেই গাইলেন কয়েকবছর। দীর্ঘদিন পর আবারও গান লিখছেন তিনি। নিজের লেখা গানেই পুরো একটি অ্যালবাম করবেন বলে জানালেন।
তিনি বললেন, ‘এতোদিন অন্যদের লেখা গানে কণ্ঠ দিয়েছিলাম মূলত ভ্যারিয়েশনের জন্য। ভাবলাম নিজের লেখা গান আবার করি। গানগুলো লেখার কাজ চলছে। অ্যালবামটির নাম এখনো নির্ধারণ হয়নি। ঈদের পরই অ্যালবামটির কাজ শুরু করবো। গানগুলো লেখার পাশাপাশি সুরও করবো আমি।’
উল্লেখ্য, এবার ঈদে জিপি মিউজিকে তাহসানের একটি গান রিলিজ পাবে।

