ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াজ-মৌয়ের ‘মন খারাপের দৃশ্যাবলি’

Link Copied!

riaz-mowবিনোদন প্রতিবেদক : রিয়াজ বিবাহিত। তার স্ত্রী নিশো পড়াশোনা করতে বিদেশ পাড়ি জমায়। দেশে রিয়াজের একলা জীবন। মাঝে তার জীবনে আরেকজন প্রবেশ করে। সেই তরুণী মৌ। মৌয়ের প্রেমে হাবুডুব রিয়াজ একসময় ভুলতে থাকে স্ত্রীকে। তার জীবনে নেমে আসে নানা জটিলতা। সেই সব জটিলতার গল্পই উঠে এসেছে ‘মন খারাপের দৃশ্যাবলি’ নাটকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং চলছে নাটকটির। নাটকটির রোজার ঈদে আরটিভিতে প্রচারিত হবে।
এছাড়াও ঈদের আরেকটি টেলিফিল্মে অভিনয় করেছেন রিয়াজ- মৌ জুটি। দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের লেখা গল্পে নির্মিত ‘এবং তারপর’-এ অভিনয় করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন নুজহাত আলভী।