ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেলেগু সিনেমায় প্রথমবার দীপিকা

Link Copied!

dipikaবিনোদন ডেস্ক : গেল মাসেই হলিউডের আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘ট্রিপল এক্স’-এর সিক্যুয়াল ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর শুটিং শেষ করে সবে মাত্র ভারতের মাটিতে পা ফেলেছেন দীপিকা পাডুকোন, আর এরমধ্যেই তার পরবর্তী ছবি নিয়ে চারদিকে শুরু হয়েছে নানা গুঞ্জন! আর এরমধ্যে সবচেয়ে শক্তিশালী গুঞ্জনটি হচ্ছে হলিউডের সিনেমা করে নতুন কোনো বলিউডের সিনেমায় নয়, বরং দীপিকা প্রথমবারের মত অভিনয় করতে চলেছেন তেলেগু সিনেমায়! আর তার বিপরীতে নাকি অভিনয় করবেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী!
গেল মাসে হলিউড সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব কেজ জেন্ডার’-এর শুটিং শেষে করে সবে মুম্বাই ফিরেছেন দীপিকা পাডুকোন। মুম্বাইয়ে ফেরার পর থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হন দীপিকা। সবাই ভেবেই নিয়েছিলেন নিশ্চয় কোনো বলিউড সুপারস্টারের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন তিনি। কিন্তু সবার অনুমানকে ব্যর্থ করে দিয়ে দীপিকা চুক্তিবদ্ধ হলে একটি তেলেগু সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন তারকা অভিনেতা চিরঞ্জীবী।
দীপিকা-চিরঞ্জীবী অভিনীত ছবিটি নামও এরইমধ্যে ঠিক হয়ে গেছে। ছবির নাম ‘কাতিলানতুডু’। এই ছবিটি মূলত হতে যাচ্ছে তারকা অভিনেতা চিরঞ্জীবীর ১৫০ তম সিনেমা! ছবিটি পরিচালনা করবেন ভিভি বিনায়েক। ৪জুন নাকি দীপিকা নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন।
তবে তেলেগু সিনেমায় দীপিকার অভিনয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দীপিকা কিংবা চিরঞ্জীবী।