ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ার নাগরিকসহ নারী হ্যাকার আটক

Link Copied!

Hackerনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।
আটকদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ান নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিন। এর আগেও একবার প্রতারণার অভিযোগে সোনিয়া শারমিন গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি আরো জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এদের মূল টার্গেট ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয়া।