ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগে প্রাণহানি শূন্যতে নামাতে ডিজিটাল ব্যবস্থা

Link Copied!

royanuনিজস্ব প্রতিবেদক : দুর্যোগ হতে জনগণের জানমাল রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ জুন) সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।
তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। যাতে করে একজন মানুষও মৃত্যুবরণ না করে। আওয়ামী লীগ সরকার আপদকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় এবং জনগণের জানমাল রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতিতে দুর্যোগ বার্তা মোবাইল ফোনে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো মোবাইল ফোন হতে ১০৯৪১ এবং টেলিটক থেকে টোল-ফ্রি ১০৯০ নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতসহ বিভিন্ন সংকেত জানতে পারবেন।’
এছাড়াও ভূমিকম্পসহ বিভিন্ন দুযোর্গ মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদেক্ষপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যথাসময়ে কার্যকর পূর্ব প্রস্তুতি গ্রহণের ফলে সম্প্রতি সংঘটিত সাইক্লোন ‘রোয়ানু’ তেমন কোন ক্ষতি করতে পারেনি।’