ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রায় ১৮টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভূমিকম্পের উৎপত্তি ছিল মালুকুর কোটা তারনাতে শহর থেকে ১২৪ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের ৫৮ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে রয়টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। আবহাওয়া সংস্থার কর্মকর্তা ওয়াহু কুরনিয়াওয়ান বলেন, ‘এই ভূমিকম্পের ফলে আমরা এখনো কোনো সুনামি সতর্কতা জারি করিনি।’
এদিকে ভূমিকম্পের ফলে মালুকু প্রদেশের তারনাতে ও হলমাহেরা এবং উত্তর সুলাওয়েসি প্রদেশের বিটুঙ ও মানাদো শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো।
তিনি আরো জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সবচেয়ে কাছাকাছি জনবসতি বাটাঙ দুয়া উপকূলীয় এলাকার বাড়ি-ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।