ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলীর স্মরণসভায় যাচ্ছেন না ওবামা

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণসভায় যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি।
আগামী শুক্রবার কেন্টাকিতে নিজ শহর লুইসভিলে মোহাম্মদ আলীর স্মরণসভা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গ্রেটেস্ট মুষ্টিযোদ্ধার হাজার হাজার ভক্ত সমর্থক অংশ নিলেও যাচ্ছেন না ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ কথা জানানো হয়েছে।
ওইদিন ওবামা ও তার স্ত্রী মিসেল ওবামা তাদের মেয়ে মালিহার স্কুলে গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন। এ কারণে ওবামা আলীর স্মরণসভায় যেতে পারছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে আলীর স্মরণসভায় তার পরিবারকে চিঠি পাঠিয়ে সমবেদনা জানাবেন হোয়াইট হাইসের উর্ধ্বতন উপদেষ্টা ভালেরিয়ে জারেট। ব্যক্তিগতভাবে তিনি আলীকে চেনেন।
আলীর শেষযাত্রায় ওবামা না গেলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান ও জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এতে অংশ নিচ্ছেন।