বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে নাকি সম্পর্কের কোনো দাম নেই। শারীরিক আবেদন আর বাজারমূল্য ফুরোলেই নাকি এখানে কেউ কাউকে চিনে না।আর বিয়েতো এই অঙ্গনে ছেলে খেলার মতো, এমন কথা যারা মনে প্রাণে বিশ্বাস করেন তারা দীর্ঘশ্বাস ছাড়তে পারেন বলিউডের অন্যতম সফল জুটি বলিউড শাহেনশাহ অমিতাভ ব্চ্চন ও জয়া ভাদুরির সম্পর্কের দিকে চেয়ে! যারা গত ৪৩ বছর ধরে এক ছাদনাতলায় কাটিয়ে দিলেন জীবনের বেশি অর্ধেক সময়!
কখনো অমিতাভ জয়ার সম্পর্কে ভাঙনের সুর শোনা যায়নি। অথচ দুজনই শোবিজ অঙ্গনের মানুষ। অভিনয় করতে যেয়েই তাদের পরিচয়। তারপর প্রেম, বিয়ে আর সংসারে একসঙ্গে কেটে গেছে ৪৩টি বছর। নিজেদের বিবাহ বার্ষিকীতে তাই উচ্ছ্বাসটা যেন তাদেরই বাঁধভাঙা!
জয়া বাদুরি এবং অমিতাভ বচ্চনের প্রথম সাক্ষাৎ হয় বিখ্যাত পুনে ফিল্ম ইনস্টিটিউটে। আর তারা পরস্পর বিয়ে করেন ১৯৭৩ সালের ৩ জুন। একই সঙ্গে তারা বেশকিছু জনপ্রিয় সিনেমায়ও অভিনয় করেন। এরমধ্যে জানজির, শোলে, অভিমান অন্যতম।
পরবর্তীতে তাদের ঘর আলো করে জন্ম নেয় মেয়ে সীতা নন্দ এবং অভিষেক বচ্চন। দুই ছেলে মেয়েকে নিয়েই তাদের সুখের সংসার। এরমধ্যে বড় মেয়ে অভিনয় জগতে না থাকলেও একমাত্র ছেলে অভিষেক বলিউডের সিনেমায় অভিনয় করে যাচ্ছেন যদিও বাবার তুলনায় খুব একটা সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ২০০৭ সালে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে আরাধ্য নামে এক মেয়ে রয়েছে।

