প্রযুক্তি ডেস্ক : রমজান মাস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে স্যামসাং বাংলাদেশ স্মার্টফোন বিক্রয়ে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে। স্যামসাং এর সবচেয়ে অত্যাধুনিক ফোন স্যামসাং এস৭ এজে সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে ১০ হাজার টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত ছাড়।
এছাড়াও আরো একটি চমকপ্রদ অফার রয়েছে পুরনো স্যামসাং গ্রাহকদের জন্য। পুরনো ফোন আপগ্রেড করে গ্যালাক্সি এস৭ এজ নিলে ৩৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকরা গ্যালাক্সি জে সিরিজের হ্যান্ডসেটসমূহ জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে প্রতি সপ্তাহে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। বিজয়ীরা স্যামসাংয়ের পক্ষ থেকে উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর আকাশ ভ্রমণের এই অনন্য সুযোগ।
এই অফারগুলো পুরো রমজান মাস জুড়ে চলবে।

